দিলারা জামানের দুটি বই ২০১০ এর একুশে বইমেলায়

একুশে বইমেলায় দিলারা জামানের দুটি বই


একুশে বইমেলায় দিলারা জামানের দুটি বই আসছে। এর মধ্যে একটি ‘গল্প সমগ্র’ এবং অন্যটি আত্মজীবনীমূলক ‘জীর্ণ পাতা যাবার বেলায়’। দিলারা জামান জানান, তিনি এক সময় অভিনয়ের পাশাপাশি সাহিত্য চর্চাও করতেন। সে সময়ে প্রকাশিত বেশকিছু ছোটগল্পের সংকলন নিয়ে গল্প সমগ্র প্রকাশিত হবে। বইটিতে দিলারা জামানের তিনটি বই থেকে ৩০টি গল্প স্থান পাচ্ছে। ধ্রুব এষের প্রচ্ছদে নিখিল প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হবে।
তিনি আরো জানিয়েছেন, এবারের বইমেলায় ‘জীর্ণ পাতা যাবার বেলায়’ নামে আরো একটি বই প্রকাশিত হয়েছে। এ বইটিতে তিনি তার জীবনের বিভিন্ন স্মৃতিময় অধ্যায়কে লিপিবদ্ধ করেছেন। তার সাহিত্য চর্চা, অভিনয়, শৈশব, কর্মস্থলসহ প্রায় সবকিছুই স্থান পেয়েছে বইটিতে। দিলারা জামান বললেন, আত্মজীবনীমূলক এ গ্রন্থটি তাকে এবং তার সময়কে জানতে সাধারণ পাঠক এবং ভক্তদের সহায়তা করবে।
Tags: boimela, ebooks, আমাদের বইমেলা, একুশের বইমেলা, দিলারা জামান, বই, বইমেলা

0 comments

Download Bangla ebooks: Visit AmarBoi.com Developed by Gadfly

Leave a Reply আপনাদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য। তাই যদি বইটি ভালো লেগে থাকে তাহলে দুচার লাইন লিখে আপনার অভিমতগুলো জানিয়ে রাখুন আমাদের কমেন্টস বক্সগুলোতে। বন্ধু-বান্ধবদের বলুন এই সাইটটির কথা। আপনাদের অনুপ্রেরণায় আমরা আরও অনেক বই নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ধন্যবাদ।